পাইকগাছা (খুলনা) খুলনা
খুলনার পাইকগাছায় অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী এবং ষষ্ঠ শ্রেণির এক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে পরীক্ষার ফি বাবদ আর্থিক সহায়তা প্রদান করেছে ‘হিলফুল ফুজুল স্বেচ্ছায় সেবাদান সংঘ’ নামে একটি সংগঠন।
শনিবার বেলা ১১টায় পৌরসভাস্থ সংগঠনের কার্যালয়ে এই সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এম. জালাল উদ্দীন। প্রধান অতিথি ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির।
উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মো. আজিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মো. নুরুল আমিন পলাশ, মো. শাহাদাৎ হোসাইন, মো. শামীম আহম্মেদ, মো. আজাদ, আওছাফুর রহমান, মো. আব্দুর রশিদ, মো. রাজু আহমেদ, মো. জিনারুল ইসলাম, মো. মুজিবুর রহমান ও মো. সাইফুল ইসলাম।