যশোর, বাংলাদেশ || শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাল্যবিয়ে প্রতিরোধে কয়রায় সচেতনতামূলক শোভাযাত্রা

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০২:২১ পিএম
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর,২০২৬, ০২:৩৬ পিএম
বাল্যবিয়ে প্রতিরোধে কয়রায় সচেতনতামূলক শোভাযাত্রা

বাল্যবিয়ের অভিশাপ থেকে কন্যাশিশুদের রক্ষা, শিক্ষার অধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় সচেতনতামূলক শোভাযাত্রা (র‍্যালি) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আমাল ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ ও সাড়াদান’ (ফর দ্য পারপাস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি প্রকল্পভুক্ত ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শত শত শিক্ষার্থী বাল্যবিবাহবিরোধী প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে এতে যোগ দেয়। শিক্ষার্থীদের স্লোগানে পুরো এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধের বার্তা ছড়িয়ে পড়ে।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে অতিথিরা বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ এই উপকূলীয় অঞ্চলে দারিদ্র্য, অসচেতনতা ও সামাজিক প্রতিবন্ধকতার কারণে অনেক কিশোরী বাল্যবিয়ের শিকার হচ্ছে। অল্প বয়সে বিয়ের ফলে তাদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। একটি বাল্যবিয়ে শুধু একজন কিশোরীর স্বপ্নকেই থামিয়ে দেয় না, বরং একটি পরিবারের সম্ভাবনাময় ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়।

বক্তারা আরও বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ। কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা সম্মিলিতভাবে কাজ করলে কয়রাকে শতভাগ বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

কর্মসূচিতে আমাল ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উপজেলার সর্বস্তরের মানুষ এই উদ্যোগের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)