লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে।
শালনগর ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বর এনায়েত মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৬ জুন) বিকাল ৫টার দিকে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত টিটুল খান শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে , শনিবার বিকালে কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি মারা যান।