দেবহাটা(সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা এ টি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি অ্যাড. জাহাঙ্গীর কবির বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান।
সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, সুবর্ণবাদ সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাদুল ইসলাম, টাউন শ্রীপুর এস.সি. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডা. অহিদুজ্জামান, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু।
এসময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা গোলাম রসুল খোকন ও মুশফিকুর রহমান, যুবদল নেতা হোসেন আলী, ক্রীড়া শিক্ষক রফিক-উল-ইসলাম খান, সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, শিক্ষক রুবেল হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয়রা।