কেশবপুর (যশোর) প্রতিনিধি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে কেশবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা সভাপতি আবুল হোসেন আজাদ।
শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা সহ-সভাপতি আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিকী, যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, ছাত্রদল নেতা আব্দুল আজিজসহ স্থানীয় নেতারা।