যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৬:১৫ পিএম
আপডেট : শনিবার, ৬ জুন,২০২৬, ০৮:১০ পিএম
প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে ইজিবাইক চালক সেলিম শেখ (২৭) নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ জুন) বিকালে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (৫ জুন) বিকালে উপজেলার একটি গ্রামে ওই কিশোরীর বাড়ির পাশে রাস্তা থেকে তাকে ইজিবাইকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত সেলিম শেখ।

গ্রেপ্তার সেলিম শেখ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, বাক-প্রতিবন্ধী ওই কিশোরী লোহাগড়া এলাকার একটি গ্রামে তার নানা বাড়িতে থাকতো। গত শুক্রবার বিকাল ৪টার দিকে অভিযুক্ত সেলিম শেখ তাকে তার বাড়ির পাশে রাস্তা থেকে ইজিবাইকযোগে তুলে নিয়ে যায়।

এরপর অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে সন্ধ্যায় তাকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। সবকিছু জানার পরে পরিবারের লোকজন তাকে থানায় নিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সেলিম শেখকে আসামি করে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর স্বল্প সময়ের মধ্যে লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযুক্ত সেলিম শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরে পর স্বল্প সময়ের মধ্যে আসামি সেলিম শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)