যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পুলিশ সদস্যকে মারপিটের মামলায় রিকশাচালক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : শনিবার, ৬ জুন,২০২৬, ০৯:০০ পিএম
পুলিশ সদস্যকে মারপিটের মামলায় রিকশাচালক আটক

যশোর শহরের দড়াটানায় মব সৃষ্টি করে প্রাইভেটকার ভাঙচুর ও চালক পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় দুজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

শুক্রবার গভীর রাতে পুলিশ সদস্যের স্ত্রী শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার বাসিন্দা শাহনাজ পারভীন বাদী হয়ে এ মামলা করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের নাজির শংকরপুর এলাকার মাসুদ রানার ছেলে অটো রিকশাচালক ইত্তি জাহাম্মী তাছিনকে আটক করেছে পুলিশ। পলাতক অপর আসামি হলেন, ঘোষপাড়ার মাস্টারবাড়ির ভাড়াটিয়া নয়ন।

মামলার অভিযোগে জানা গেছে, পুলিশ সদস্য সোহরাব হোসেন তার স্ত্রী-সন্তান নিয়ে নিজস্ব প্রাইভেটকারে যশোর শহরের চিত্রামোড় হয়ে দড়াটানার দিকে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে চিত্র মোড়ে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত প্রাইভেট কারের সামনে ধাক্কা দেয়। এসময় সোহরাব হোসেন প্রাইভেটকার চালিয়ে দড়াটানার দিকে চলে আসেন। এরমধ্যে ওই দুজনসহ অপরিচিত কয়েকজন দড়াটানায় প্রাইভেটকারের গতিরোধ করে সকলকে নেমে যেতে বলেন। প্রাইভেটকারের দরজা খোলার সাথেই আসামিরা মব সৃষ্টি করে তাদের টেনেহিঁচড়ে বের করে মারপিট শুরু করেন। চালক নিজেকে পুলিশ সদস্য পরিচয় দেওয়ার পর হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার ভাঙচুর করেন।

চিৎকারে সেখানে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ এসে তাদের উদ্ধার ও হামলাকারী তাছিনকে আটক করে। হামলাকারী অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই থানায় মামলা করেন পুলিশ সদস্যর স্ত্রী।

শনিবার (৬ জুন) আটক তাছিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)