যশোর, বাংলাদেশ || শনিবার, ১৩ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ১৩ জুন,২০২৬, ০১:১২ পিএম
আপডেট : শনিবার, ১৩ জুন,২০২৬, ০২:৫০ পিএম
মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যু

Subornovumi দুর্ঘটনায় পতিত মোটরসাইকেল ছবি: প্রতিনিধি

যশোরের মণিরামপুরে দ্রুতগামী এক মোটরসাইকেল সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে এর চালক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে মণিরামপুর-রাজারহাট সড়কের আট মাইলে দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্কুলছাত্র মাহিম হোসেন (১৫) কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়তো। মাহিমের বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজেরই অফিস সহায়ক। তাদের বাড়ি মণিরামপুর উপজেলার ভোজগাতী গ্রামে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নূরনবী জানান, তিনি সকালে তাবলীগের দাওয়াতের কাজ শেষ করে মণিরামপুরে ফিরছিলেন। আটমাইলে পৌঁছুলে তিনি দেখেন দ্রুতগতিতে একটা আরওয়ান-৫ ব্রান্ডের মোটরসাইকেল চালিয়ে মণিরামপুরের দিক থেকে কুয়াদা বাজারের দিকে যাচ্ছে এক কিশোর। চোখের পলকে বাইকটা সড়কের পশ্চিম পাশে একটা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। ধাক্কায় ওই কিশোরসহ মোটরসাইকেলটি ১৫-২০ হাত শূন্যে উঠে যায়। সেখান থেকে পাকা রাস্তার ওপর আছড়ে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কিশোরের। মোটরসাইকেলটি সড়কের পাশে অন্য জায়গায় আছড়ে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সঞ্জয় দে বলেন, ‘নিহত মাহিম আমাদের স্কুলের দশম শ্রেণির ছাত্র। ওর বাবা আমাদের প্রতিষ্ঠানের অফিস সহায়ক। স্কুল বন্ধের দিন হওয়ায় বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে মাহিমের মৃত্যু হয়েছে। ঘটনাটি দুঃখজনক ‘

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থীর মৃত্যুর এ খবর নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)