যশোর, বাংলাদেশ || সোমবার, ১৫ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইয়াবাসহ ‘কসাই কওছার’ আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৭:৪৮ পিএম
ইয়াবাসহ ‘কসাই কওছার’ আটক

ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ কওছার আলী (৪২) ওরফে ‘কসাই কওছার’ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোষনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ওইসময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কওছার উপজেলার বাগডাঙ্গা গ্রামের শফিয়ার গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কওছার আগে গরুর মাংসের ব্যবসা করতেন। গত দুই বছর ধরে এলাকায় ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকের সিন্ডিকেট গড়ে তুলেছেন।

পুলিশ জানায়, কওছার আলীর বিরুদ্ধে মাদক ছাড়াও নাশকতা ও পারিবারিক সহিংসতার গুরুতর অভিযোগ রয়েছে।

গত ১২ জুন পারিবারিক কলহে নারীসহ একই পরিবারের চারজনকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন। আহতরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ কওছারকে আটক করা হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)