যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চৌগাছায় আট ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৭:৩৬ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:০৭ পিএম
চৌগাছায় আট ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে আট ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌগাছার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব।

অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে খান ফার্মেসির মালিক সালিক সোহেল রানাকে তিন হাজার টাকা, মাহিম ফার্মেসির মালিক মাসুদ রানাকে দুই হাজার টাকা এবং নিউ লাকী ফার্মেসির মালিক আব্দুর রহমানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মেসি মালিক আব্দুর রাজ্জাককে দুই হাজার টাকা, রোস্তমপুর গ্রামের মোহাম্মদ ইসলামকে দেড় হাজার টাকা, ফারুক হোসেনকে তিন হাজার টাকা, গরিবপুরের ফারুক হোসেনকে পাঁচ হাজার টাকা এবং বিশ্বাসপাড়া এলাকার ফার্মেসি মালিক সাইফুল বিশ্বাসকে পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রয় এবং আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)