যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘আমেরিকা যুদ্ধে আর চীন প্রযুক্তিতে জিততে ব্যস্ত’

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১১:১৪ এ এম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৪:১৫ পিএম
‘আমেরিকা যুদ্ধে আর চীন প্রযুক্তিতে জিততে ব্যস্ত’

আমেরিকা যেখানে যুদ্ধে জিতার জন্য ব্যস্ততা সময় পার করছে। তখন চীন প্রযুক্তিতে আধিপত্য গড়ে তুলে পুরো বিশ্বকে নিজেদের মুদ্রায় বন্দি করে ফেলছে—আর আমরা শুধু তাকিয়ে দেখছি। সে বিষয়ে সাংবাদিক রাজিব হাসান তুলে ধরেছেন তার ফেসবুক পোস্টে। সুবর্ণভূমির পাঠকদের জন্য তুলে ধরা হলো:

চীন আমেরিকাকে ভাতে মারবে, পানিতে মারবে। চায়না কোন লেভেলে খেলতেছে, আমেরিকা বুঝতেছে। কিন্তু যখন বুঝতেছে, ততক্ষণে চায়নার আরও চারটা নতুন চাল খেলা শেষ।

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন, যাকে চীনা গুপ্তচর বলা হচ্ছে। এটা নিয়ে সবাই কথা বলছে। কিন্তু বলছে না আসল কথাগুলোই।

আমেরিকা ভেবেছিল এনভিডিয়ার চিপ বন্ধ করলে চীনের AI থমকে যাবে। হয়েছে উল্টা। আমেরিকা সরে যাওয়ায় সেই ফাঁকা জায়গায় হুয়াওয়ে ফুলে-ফেঁপে উঠছে।

দুনিয়ার সবচেয়ে উন্নত চিপ বানানোর মেশিন বানায় একটাই কোম্পানি, নেদারল্যান্ডসের ASML। আমেরিকার চাপে তারা চীনের কাছে সেই মেশিন বেচে না। ওই দিকে চীন গোপনে নিজেই একটা প্রোটোটাইপ বানিয়ে বসে আছে। বানাচ্ছেন ASML-এরই সাবেক ইঞ্জিনিয়াররা, ছদ্মনামে, পুরোনো মেশিনের যন্ত্রাংশ খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে।

AI-এর পেছনে শত শত বিলিয়ন ডলার ঢেলে আমেরিকা এখন সেই টাকা ফেরত তুলতে মরিয়া। Anthropic শেয়ারবাজারে আসছে। এরই মধ্যে চীনের DeepSeek, Qwen-এর মতো মডেল দুনিয়ার যে কেউ বিনা পয়সায় নামিয়ে ব্যবহার করতে পারছে। আফ্রিকা, এশিয়ার বাজার ফ্রিতে চীনা AI-তে অভ্যস্ত হচ্ছে।

এখানেই শেষ না। রেয়ার আর্থ খনিজ ছাড়া মিসাইল, ইলেকট্রিক গাড়ি বা চিপ কিছুই বানানো যায় না। এর খনির প্রায় ৭০% আর প্রক্রিয়াজাতকরণের প্রায় ৯০% চীনের হাতে।

টেসলার কথাই ধরুন। ২০২৫ সালে পুরো ইলেকট্রিক গাড়ির বিক্রিতে BYD টেসলাকে ছাড়িয়ে গেছে। BYD সরকারি কোম্পানি না, কিন্তু রাষ্ট্রের কাছ থেকে কয়েকশো কোটি ইউরোর ভর্তুকি পেয়েছে। পরিহাসটা হলো, টেসলার নিজের গাড়ির বড় অংশ এখনো তৈরি হয় চীনেই।

ইরানের সাথে যুদ্ধে আমেরিকা মার খেয়েছে অর্থনীতির হিসাবে। ২০ হাজার ডলারের ড্রোন ঠেকাতে খরচ করতে হয়েছে ৪০ লাখ ডলারের মিসাইল, প্রায় ২০০ গুণ বেশি। আড়ালের প্লেয়ারের নাম? চায়না!

চীন চুপচাপ আমেরিকার বন্ড ছেড়ে দিচ্ছে। তাদের হাতে থাকা মার্কিন বন্ড এখন ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন। আমেরিকাকে কয়দিন পর ওরা গোনায় ধরবেই না।

১৯৭৯ সালের পর চীন কোনো বড় যুদ্ধে জড়ায়নি। চীন বুঝেছে, যুদ্ধটা বন্দুকে না, অন্যভাবে লড়তে হবে। অথচ ৫০ বছর আগেও চীন ছিল দুনিয়ার গরিব দেশগুলোর একটা। আজ ক্রয়ক্ষমতার হিসাবে বিশ্বের এক নম্বর ইকোনমি।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলো। ১৯৭৮ সালে চীন অর্থনৈতিক সংস্কার শুরু করল। ফারাক মাত্র সাত বছর।

বলতেছি না আমরা চীন হয়ে যেতে পারতাম। কিন্তু যা হতে পারতাম, তাও কি হতে পেরেছি?

 

 

 

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)