যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লিবিয়ায় দুই যুবককে জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ১

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:১৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৮:৪৭ পিএম
লিবিয়ায় দুই যুবককে জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ১

ইতালিতে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে দুই যুবককে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় জামাল হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) যশোর।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা হাসপাতাল মোড় থেকে তাকে আটক করা হয়।

জামাল হাওলাদার খুলনার রূপসা থানার পশ্চিম নন্দনপুর গ্রামের মৃত চাঁন মিয়া হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এজাহারভুক্ত আসামি আয়নাল সরদার ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের সুফিয়া খাতুনের ছেলে সুমন হোসেন ও তার সতীনের ছেলে উজ্জ্বল হোসেনকে ইতালিতে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখান। বিদেশে পাঠানোর খরচ বাবদ তাদের পরিবারের কাছ থেকে দশ লাখ টাকা নিয়ে ২০২২ সালের ২৭ জুন ঢাকা থেকে বিমানে তাদের লিবিয়ায় পাঠানো হয়।

অভিযোগে বলা হয়েছে, লিবিয়ায় নেওয়ার পর ইতালিতে চাকরির ব্যবস্থা না করে অজ্ঞাত স্থানে অবৈধভাবে আটকে রেখে দুই যুবককে জিম্মি করা হয়। পরে আসামি আয়নাল সরদার ও আসমা খাতুনের মাধ্যমে তাদের মুক্তির জন্য ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে লিবিয়ার মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ সময় দুই যুবকের ওপর শারীরিক নির্যাতনের ভিডিও ও স্থিরচিত্র মোবাইল ফোনে তাদের পরিবারের কাছে পাঠানো হয়। নির্যাতনের ছবি দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে টাকা আদায় করা হয়।

তদন্তকারীরা জানতে পেরেছে, দুই যুবকের জীবন রক্ষায় তাদের পরিবার বিভিন্ন আসামির ব্যাংক হিসাবে মোট ২২ লাখ টাকা জমা দেয়। েএর মধ্যে জামাল হাওলাদারের ব্যাংক হিসাবে দেওয়া হয় চার লাখ টাকা।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি যশোরের পরিদর্শক প্রভাষ মল্লিক জানান, তদন্তকালে আটক জামাল হাওলাদারের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)