যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওঝার কাছ থেকে ফেরার পর মাদরাসাছাত্রের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ১০:১১ পিএম
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ১১:২৫ পিএম
ওঝার কাছ থেকে ফেরার পর মাদরাসাছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামের সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে সদর ঘোড়শাল গ্রামের তালতলা পাড়ায় এ ঘটনা ঘটে।

আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লীর ছেলে।

স্বজনরা জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আরাফাত। রাত ১১টার দিকে ঘুমের মধ্যে বিষধর কোনো সাপ তাকে কামড় দেয়। টের পেয়ে স্বজনরা তাকে স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পর রাত তিনটার দিকে সে অসুস্থ হয়ে পড়ে। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে আরাফাতের মৃত্যু হয়।

আরাফাত ঘোড়শাল মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিয়া সুলতানা বলেন, আরাফাতকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)