যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষি উদ্যোক্তাদের আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ প্রদান

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৯:০৫ পিএম
কৃষি উদ্যোক্তাদের আধুনিক যন্ত্রপাতি ও উপকরণ প্রদান

কৃষিকে আধুনিক, পরিবেশবান্ধব ও লাভজনক করতে যশোরের ঝিকরগাছায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তাদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছয়জন কৃষি উদ্যোক্তার হাতে এসব কৃষি সহায়তা তুলে দেওয়া হয়।

চারজন উদ্যোক্তাকে চারটি ভার্মি কম্পোস্ট সেপারেটর, একজনকে একটি মিনি পাওয়ার টিলার (গার্ডেন টিলার) এবং অপর একজন উদ্যোক্তাকে ফল সংগ্রহ ও নিরাপদ পরিবহনের জন্য ৫০টি প্লাস্টিক ক্যারেট দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

কৃষিবিদ মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নূরুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা ও উপকারভোগীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলাম বলেন, টেকসই কৃষি ব্যবস্থাপনা সম্প্রসারণ, জৈব সার উৎপাদন বৃদ্ধি, কৃষিকাজে শ্রম ও সময় সাশ্রয় এবং কৃষিপণ্যের নিরাপদ সংগ্রহ ও বাজারজাতকরণ নিশ্চিত করতেই এসব যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় যশোর অঞ্চলে কৃষকদের আধুনিক প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ ও পরিবেশসম্মত কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)