যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিখোঁজ যুবকের লাশ পুকুরে

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ০১:৪৫ এ এম
নিখোঁজ যুবকের লাশ পুকুরে

যশোরের অভয়নগরে নিখোঁজের ১২ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে সাকিব শেখ (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার হয়।
সাকিব শেখ কোটা গ্রামের ভ্যানচালক আসলাম শেখের ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

তার বাবা আসলাম শেখ জানান, সোমবার রাত ৯ টার দিকে টয়লেটে যাবার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায় সাকিব। দীর্ঘ সময় পর ঘরে না ফিরলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

তার ছেলে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানান তিনি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সাকিব শেখ একজন মৃগী রোগী ছিলেন। প্রাথমিক তদন্তে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)