যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৯:২৫ পিএম
মাগুরায় নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত

‘শব্দ যেখানে থেমে যায়, নৃত্য সেখানে কথা বলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংস্কৃতিক সংগঠন নৃত্যাঙ্গণ-এর আয়োজনে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে নৃত্য সন্ধ্যা।

শুক্রবার সন্ধ্যায় মাগুরা জেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃত্যাঙ্গণের প্রধান উপদেষ্টা ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস এবং জেলা জাসাসের আহ্বায়ক কাজী সিরাজ উদ্দিন মিহির।

স্বাগত বক্তব্য রাখেন নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠাতা অপরাজিতা ইয়াসমিন মৌসুমী ও হুমায়ুন ইবনে বাবর।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নৃত্যের বৈচিত্র্যময় পরিবেশনা উপস্থাপন করেন। মনোমুগ্ধকর পরিবেশনায় মুগ্ধ হন জেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার দর্শকরা।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)