যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জলাবদ্ধতামুক্ত রামনগর গড়ার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৯:৫৩ পিএম
জলাবদ্ধতামুক্ত রামনগর গড়ার অঙ্গীকার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদরের রামনগর ইউনিয়নে গণসংযোগ, আলোচনা সভা ও জোরদার প্রচারণায় নেমেছেন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি মো. নাজমুল হোসেন।

শুক্রবার আসরের নামাজ শেষে মুন্সিপাড়া জামে মসজিদে মুসল্লিদের সাথে কুশল বিনিময় ও দোয়া প্রার্থনার মাধ্যমে তিনি তার আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করেন। এরপর তিনি এলাকার মুরুব্বি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থকদের সাথে নিয়ে কাজীপুর ও মুন্সিপাড়া মহল্লার বিভিন্ন স্থানে গণসংযোগ চালান।

গণসংযোগ ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহীম মোল্লা, শাহাবুদ্দিন বিশ্বাস, মুছাহাক আলী, আব্দুল জব্বার, রমাজান সরদার বাবলু, সাজেদুর রহমান মনি, দেলোয়ার হোসেন দিলু, আলী হোসেন, ইমরান মোল্লা, সাইফুল ইসলাম, শাহিন হোসেনসহ স্থানীয় গণ্যমান্যরা।​

সংবাদকর্মীদের সাথে আলাপকালে মুন্সি মো. নাজমুল হোসেন জানান, রামনগর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নমুখী মডেল ইউনিয়নে রূপান্তর করাই তার প্রধান লক্ষ্য। ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যা দূর করতে সরকারি এবং ইউনিয়ন পরিষদের অর্থায়নে টেকসই সংস্কারকাজ হাতে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও জানান, রামনগর ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মাঝে যে বিপুল সাড়া ও গণজোয়ার তৈরি হয়েছে, তা তাকে সাধারণ মানুষের সেবায় গভীরভাবে উদ্বুদ্ধ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)