যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজন আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ১০:০৯ পিএম
আপডেট : বুধবার, ১২ আগস্ট,২০২৬, ১০:৫৮ পিএম
অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজন আটক

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অনলাইন জুয়া ও বেটিং পরিচালনার অভিযোগে চারজনকে আটকের দাবি করেছে। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন মডেলের তিনটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে মণিরামপুর উপজেলার নেহালপুর কালিবাড়ী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল, মণিরামপুরের বালিদা গ্রামের পূর্বপাড়ার আফছার গাজীর ছেলে শরিফুল ইসলাম, নেহালপুর গ্রামের ঝাইতলা এলাকার গোলাম মোস্তফা দফাদারের ছেলে বাহারুল ইসলাম, নেহালপুর গ্রামের আটারঘাট এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ইসমাইল হোসেন রাজু এবং জয়পুর গ্রামের দফাদার পাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে ইমরান হোসেন।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একটি দল মণিরামপুরের নেহালপুর কালিবাড়ী বাজারের রেজাউল করিমের চায়ের দোকানে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৬-৭ জন দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা এবং পলাতক আরো ২-৩ জন সহযোগী পরস্পর যোগসাজশে সরকারের নিষিদ্ধঘোষিত বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপস ও জুয়ার সাইট ব্যবহার করে আসছিলো। বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন করে তারা দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিলো। বুধবার আটক চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)