যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিরাপত্তা চায় পল্লী বিদ্যুৎ সমিতিগুলো

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ১২:০১ এ এম
নিরাপত্তা চায় পল্লী বিদ্যুৎ সমিতিগুলো

জ্বালানি সংকটে বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে হামলার আশঙ্কায় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, দেশে বর্তমানে জ্বালানি সংকট ও তীব্র তাপদাহর কারণে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ব্যহত হওয়ায় সরবরাহ কম হচ্ছে। ফলে সারা দেশে বিশেষ করে, গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় অত্যধিক লোডশেডিংয়ের কারণে জনরোষ বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্র অফিসগুলো হামলা শিকার হচ্ছে।

চিঠিতে আরো বলা হয়, দেশে পাঁচ কোটি ২০ হাজার গ্রাহকের মধ্যে প্রায় চার কোটি গ্রাহককে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সেবা দিয়ে থাকে, যা মোট গ্রাহকের ৮০ ভাগ এবং উৎপাদিত বিদ্যুতের প্রায় ৬০ ভাগ বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন। পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ উৎপাদন করে না। চাহিদার প্রেক্ষিতে উৎপাদিত বিদ্যুতের বরাদ্দ অনুযায়ী সরবরাহ করে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, গত কয়েকদিনে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর গড় চাহিদা প্রায় আট থেকে নয় হাজার মেগাওয়াট হলেও বরাদ্দ পাওয়া যাচ্ছে গড়ে পাঁচ থেকে ছয় হাজার মেগাওয়াট। এর ফলে দৈনিক গড়ে কোথাও কোথাও আট বা দশ কিংবা ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। যার কারণে দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এতে উপকেন্দ্রসহ দায়িত্বরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা নিরাপত্তাহীনতা ও আতঙ্কে আছে।

এই অবস্থায় চিঠিতে বাংলাদেশ পুলিশের দৃষ্টি আকর্ষণ করে দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন গ্রিড উপকেন্দ্র ও অফিসগুলোর নিরাপত্তা জোরদারে আওতাধীন স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)