যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনা চেম্বারের নির্বাচন ৫ সেপ্টেম্বর

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৮:২৮ পিএম
খুলনা চেম্বারের নির্বাচন ৫ সেপ্টেম্বর

আইনি জটিলতা কাটিয়ে খুলনা চেম্বার অব কমার্স নির্বাচনের সংশোধিত তফসিল ঘোষণা করেছে নির্বাচনি বোর্ড। তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। বৈধ ৫৫ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। যাচাই-বাছাইতে চারজন প্রার্থী বাদ পড়েছেন।

চেম্বার অব কমার্স নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. শাহীনুজ্জামান জানান, উচ্চ আদালতের রিট পিটিশন নং-৮৭৯১/২০২৬ এর আদেশে খুলনা চেম্বার অব কমার্সের নির্বাচন তফসিলের কার্যক্রম এক মাস স্থগিত রাখা হয়। সময় অতিক্রম হওয়ার পর সংশোধিত তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ১২ আগস্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

প্রার্থী তালিকায় রয়েছেন সভাপতি পদে তারিকুল ইসলাম জহির ও কাজী হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি পদে বদরুল আলম মার্কিন ও কেএম হুমায়ুন কবির, সহ-সভাপতি পদে মইনুল ইসলাম (মঈন জমাদ্দার), ইঞ্জিনিয়ার শেখ শফিকুল ইসলাম তুহিন ও মোশাররফ হোসেন।

পরিচালক পদে জুনায়েত খান, শাহিন হাওলাদার, বদরুল আনাম খান, সোহাগ দেওয়ান, কামরুজ্জামান বাবু, ইমাম হোসেন চৌধুরী ময়না, গোলাম আক্কাস, অহেদুজ্জামান খসরু, শেখ কামাল উদ্দিন, নাজমুস সাকিব, মাহবুবুর রহমান, আবু সাঈদ শেখ, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, শেখ মনজুর হাসান, মাসুদুর রহমান, মামুনুর রশিদ, বেলায়েত হোসেন, জিয়াউর রহমান খান, জি এম আজিজুর রহমান, কুতুব উদ্দিন, এস এম ওবায়দুল্লাহ, আবদুর রউফ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, তানজিমা জেসমিন, শিকদার জহিরুল ইসলাম, গোলাম কিবরিয়া রিপন, কাজী আবদুস সোবহান, সোলায়মান খান, গাজী শরিফুল ইসলাম, মিজানুর রহমান, এখলাছুর রহমান, জাহিদুর রহমান জাহিদ, সরোয়ার এহসান জিয়া, আলমগীর হোসেন, রবিউল ইসলাম, শাহ মোহাম্মদ মাসুক উল হুদা, মিজানুর রহমান গোলদার, নাজমুস সাকির, মোশাররফ হোসেন, রাজিবুল ইসলাম, আহসান হাবিব, এমদাদুল হক, ওমর খালেদ, ইকবাল হোসেন, শেখ ইমাম হোসেন ও জাহিদ হাসান।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. শাহীনুজ্জামান জানান, আগামী ১৩ থেকে ১৬ আগস্ট মনোনয়নপত্র বাতিল সম্পর্কে আপিল বোর্ডের নিকট আপত্তি দাখিল, ১৭ আগস্ট আপিল নিষ্পত্তি ও বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৮ ও ১৯ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ২০ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)