কয়রা (খুলনা) সংবাদদাতা
কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্যাহ আল মাহমুদ, পল্লীবিদ্যুতের ডিজিএম মাহফুজুর রহমান, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন, প্রভাষক বাবুল আক্তার প্রমুখ।