যশোর, বাংলাদেশ || শনিবার, ৬ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের অভিযান

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৫:২৬ পিএম
পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশার প্রজননস্থল নির্মূলে পাইকগাছায় র‍্যালি, প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয় এবং মশার বংশবিস্তার রোধে হসপিটালের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসানারা বিনতে আহমেদ কর্মসূচির তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার স্থান ধ্বংস করা অত্যন্ত জরুরি। বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন পাত্রে যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে হবে।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। একই সঙ্গে দিন ও রাতে মশারি ব্যবহার এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসানারা বিনতে আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সচেতনতা নয়, মশার প্রজননস্থল ধ্বংস করাও সমান গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাক্তার জহুরুল ইসলাম, সঞ্জয় কুমার মণ্ডল, শাকিলা আফরোজ, ক্যাশিয়ার দেব্রত সরকার, অফিস সহকারী সরোয়ার হোসেন এবং পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)