স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন। সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
র্যালিটি সিভিল সার্জন কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাদশা ফয়সাল ইনস্টিটিউট সংলগ্ন ঈদগাহ মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মসূচিতে অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননস্থল ধ্বংস করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এডিস মশার বিস্তার রোধে তারা সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং জেলা বিএনপি নেতা আনিছুর রহমান মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।