স্টাফ রিপোর্টার
, যশোর
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আসর শহরের লালদীঘি পাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, চেম্বার সভাপতি মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।
দোয়া মাহফিলে আরও অংশ নেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মোনাজাতে বক্তারা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে মরহুম আরাফাত রহমান কোকোর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।