যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৮:২৩ পিএম
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ১১:১১ পিএম
ছাত্ররাজনীতির নামে সন্ত্রাস সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ছাত্ররাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ সন্ত্রাস করবে- এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না।

ছাত্র রাজনীতির নামে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করবে, ছাত্রদলের ব্যানারে থেকে এমন ধৃষ্টতা কেউ দেখালে তা সহ্য করা হবে না।

তিনি বলেন, অতীতে ছাত্রলীগ শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করতো, এখন ছাত্রদল সেটি করতে পারবে না।

যশোরের জেলা প্রশাসন আয়োজিত মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে সরকারি ও বেসরকারি কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, অতীতে নিয়োগ পক্রিয়ায় লাখ লাখ টাকা লেনদেন হয়েছে। সেই সময়ের জনপ্রতিনিধিরা ভাগ পেয়েছেন। কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যতদিন তারেক রহমান প্রধানমন্ত্রী আছেন, আর যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে আছি, ততদিন কোন নিয়োগ পক্রিয়ায় এক টাকারও লেনদেন হবে না।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনৈতিক মতাদর্শের বহিঃপ্রকাশের সুযোগ নেই।

তিনি বলেন, ‘অর্থের অভাবে কোনো মেধাবী থেমে থাকবে না, আমরা তার দায়িত্ব নেব। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিতে হবে। বিশেষ করে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে।’

আগামীতে আন্তঃকলেজ ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট করার উদ্যোগ রয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ বজায় রাখার পাশাপাশি প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষ রোপণের আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু , সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নতুনহাট পাবলিক কলেজের সভাপতি এ কে শরফুদ্দৌলা ছোটলু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)