যশোর, বাংলাদেশ || শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল সাতক্ষীরায়

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট,২০২৬, ১১:০৮ পিএম
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল সাতক্ষীরায়

১৫ আগস্টে নিহত শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

শুক্রবার দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকায় ছাত্রলীগের একাংশের উদ্যোগে এই মিছিলটি করা হয়। নেতৃত্বে ছিলেন ছাত্রলীগ নেতা মৃণাল মন্ডল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে বাইপাস সড়ক এলাকা থেকে হঠাৎ করে ছাত্রলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি মিছিল বের করে। মিছিলে তারা ১৫ আগস্ট ও শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কিত বিভিন্ন স্লোগান দেয়। মিছিলটি সড়ক ধরে কিছু দূর অগ্রসর হওয়ার পর দ্রুত শেষ হয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তবে, সংশ্লিষ্ট থানার ওসিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা সত্য হলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে সাতক্ষীরা বাইপাস সড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)