যশোর, বাংলাদেশ || বুধবার, ১২ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা আরও উন্নত হবে’

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ১১:০১ এ এম
আপডেট : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৪:৫৪ পিএম
‘পুলিশ-সাংবাদিক একসঙ্গে কাজ করলে আইনশৃঙ্খলা আরও উন্নত হবে’

সাংবাদিক ও পুলিশ ভিন্ন পেশায় থাকলেও সমাজের শান্তি, নিরাপত্তা ও মানুষের কল্যাণে দুই পক্ষের কাজের লক্ষ্য অভিন্ন বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জ পুলিশের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, মেহেরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে সাংবাদিক ও পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আগামীতেও গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হবে।

সোমবার (১০ আগস্ট) সকালে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল আযম, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন ও সিনিয়র সাংবাদিক ওয়াজেদুল হকসহ অনেকে।

সভায় জেলার মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং, বাইক চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরে পুলিশের কার্যকর ভূমিকার দাবি জানান সাংবাদিকরা।

এর প্রেক্ষিতে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসা, বহনের বা সেবনের প্রমাণ মিললে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে করা হবে ডোপ টেস্টও।

নারী নির্যাতন ও ইভটিজিং বরদাশত করা হবে না জানিয়ে তিনি পুলিশ কর্মকর্তাদের দ্রুত তদন্ত ও নির্ধারিত সময়ে চার্জশিট দেওয়ার নির্দেশ দেন। একই সাথে তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক ও সাংস্কৃতিক কাজে পুলিশের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানিয়ে ডিআইজি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য দ্রুততার সঙ্গে সাংবাদিকদের কাছে সরবরাহেরও নির্দেশ দেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)