স্টাফ রিপোর্টার
, যশোর
যশোর পৌরসভার সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর পেয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুক্রবার বাসভবনে যান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
এসময় প্রতিমন্ত্রী তার শারীরিক চিকিৎসার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি সাবেক মেয়রের আশু সুস্থতা কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সাবেরুল হক সাবু, স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।