যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়া পাইলট স্কুলের প্রধানশিক্ষকের রাজকীয় বিদায়

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৬:৪২ পিএম
লোহাগড়া পাইলট স্কুলের প্রধানশিক্ষকের রাজকীয় বিদায়

'বিদায় নয়, এটি নতুন পথচলার সুচনা' -এই উচ্চরণে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট হাই স্কুলের প্রধানশিক্ষক এস এম হায়াতুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগষ্ট) সকালে স্কুলটির মুক্তমঞ্চে রাজকীয় এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা এতে সার্বিক সহযোগিতা করেন। 

স্কুল কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সৈয়দ মহসীন আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।

স্বাগত বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট স্কুলের সহকারী প্রধানশিক্ষক মাওলানা হাফিজুর রহমান।

শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন স্কুলের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, স্কুলের সাবেক প্রধানশিক্ষক মৃত্যুঞ্জয় দাস, সাবেক ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোস্তাফিজুর রহমান, সিনিয়র শিক্ষক নুরুন্নাহার, মরিচাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আমির হোসেন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আনোয়ার হোসেন, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোরাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হান্নান বিশ্বাস, বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ইরানী, ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী আইয়ান প্রমুখ। 

অনুষ্ঠানে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শ্রেনি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধানশিক্ষক এস এম হায়াতুজ্জামানকে স্কুলের সব শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা একটি খোলা মাইক্রোবাসযোগে তার লোহাগড়ার পোদ্দারপাড়ার বাড়িতে পৌঁছে দেন।

উল্লেখ্য, গুনী ও বরেণ্য শিক্ষক এস এম হায়াতুজ্জামান দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা শেষে বৃহস্পতিবার অবসরে যান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)